ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

বড়দিন উদযাপনে পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:১৪

টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের ৭ সহশ্রাধিক খ্রিষ্টীয় পরিবার ধর্মীয় বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন করেছে। প্রশাসনের গৃহিত কঠোর নিরাপত্তায় তারা তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব পালন করেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আদিবাসী ছাত্র সংঘঠন "টাইগার স্পোটিং যুব সংঘ" এর উদ্যোগে সাধী তেরেজা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বড়দিন উপলক্ষে এ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাইগার স্পোর্টিং যুব সংঘের সভাপতি রেগেন রেমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাংলাদেশে শুধু বাঙালি না বিভিন্ন ভাষাভাষীরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে। তাই জিয়াউর রহমান সকলকেই এই বাংলাদেশ জাতীয় পরিচয় দেওয়ার জন্য তিনিই প্রথম স্বীকৃত দিয়েছেন।

তিনি আরো বলেন উপজাতিদের পাশে থেকে ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা গির্জা যেন আর না দেখতে হয়। যাতে গির্জা সহ রাস্তাঘাট উন্নয়ন করতে পারি সেই সহযোগিতায় আপনাদেরকে আমার পাশে চাই।

বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মিলন রেমা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, বেরিবাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, জাঙ্গালিয়া উপ-প্যারিসের সভাপতি পরমেশ হাগিদক, বকুল রিছিল, শিমন রিছিল প্রমুখ।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত