ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:৩৮

মহান বিজয় দিবস উপলক্ষে  বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন কর্তৃক পটুয়াখালীতে  বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা -২০২৪ প্রদান অনুষ্ঠিত। 
শনিবার (২৮ ডিসেম্বর) সুরাইয়া ভবনে প্রাঙ্গনে  জাতাীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু এর সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা এ্যাডভোকেট মো. সবুজের উপস্থাপনায় মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক  মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে  অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মোহসীন উদ্দিন, জেলা যুবদলের নেতা এ্যাড. তৌফিক আলী খান কবির, বিএনপি নেতা দুলাল মাদবর, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার হিরু, খন্দকার আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট-২০২৪ ও ক্যাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেছেন- শেখ পরিবার ১০০ বিলিয়ন টাকা লুটপাট করেছে। গত ১৫ বছর শেখ হাসিনা চার বার গণহত্যা চালিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন ভারতের ইন্ধনে বিডিআর হত্যাকান্ড, শাপলা চত্বরে হেফাজত হত্যাকান্ড, জুলাই- আগস্ট গণঅভ্যুল্থানে ভারতের কমান্ড বাহিনীদিয়ে হত্যাযজ্ঞ ও হেলিকপ্টার দিয়ে শিশুদের ওপর গুলি ছুড়ে হত্যাকান্ড ঘটিয়েছে। 

এ হত্যাকান্ডের কারনেই বিশ্বের কোন দেশ ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেয়নি। এখন ভারতে বসে অন্তর্বতী সরকারকে ব্যর্থ করতে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্তর্বতীকালিন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস একজন শিক্ষিত মানুষ। সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ইনস্টিটিউট সংস্কারের পাশাপাশি আইনশৃংঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, আনসার, প্রশাসন ও বিচার বিভাগও সংস্কারে অন্তর্বতীকালিন সরকারকে সহযোগীতা করতে হবে যাতে দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত

ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য

হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা

জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার

নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু

ঘিওরে হেরোইনসহ একই পরিবারের তিন জন আটক