ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহী উদীচীর সম্মেলনে সভাপতি গোলাপ, সম্পাদক সোনা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৫:৪১

সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সত্য ও সুন্দর আকাঙ্খায় মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। "আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে" স্লোগানে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ'কে  সভাপতি, শাহিনুর রহমান সোনা'কে সাধারণ সম্পাদক এবং সন্তোষ কুমার'কে কোষাধ্যক্ষ করে ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি গঠিত হয়। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠন পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এরপর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া উদীচী চত্বরে এসে শেষ হয়। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।

সম্মেলনে সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রাকসু'র সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নৃত্য গুরু হাসিব পান্না, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সিপিবি রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ। 

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত