ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মাশরাফীর বিপিএল খেলা নিয়ে যা জানাল সিলেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৬:১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অধিকাংশই ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন। তবে সিলেট স্ট্রাইকার্স শিবিরে অনুপস্থিত একজন গুরুত্বপূর্ণ নাম মাশরাফী বিন মোর্ত্তজা।

সাবেক এই অধিনায়ক বর্তমানে বিপিএলে খেলার মতো পর্যাপ্ত ফিট নন। যদিও সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, মাশরাফি ফিটনেস ফিরে পেলে তাকে দলের বিবেচনায় রাখা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ ইমন বলেন, ‘মাশরাফী এখনো স্কোয়াডে আছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি ফিট থাকে এবং খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে, তাহলে অবশ্যই তাকে আমরা দলে রাখব।’

মাশরাফী সর্বশেষ মাঠে নামেন এ বছরের এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। অক্টোবরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভেড়ালেও এখন তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কোচ ইমন আরও বলেন, ‘মাশরাফীর ফিটনেস নিয়ে আমরা কথা বলছি। প্রস্তুত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যতক্ষণ পর্যন্ত ও ফিট না হয়, আমরা অন্য কাউকে বিবেচনা করব না।’

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের নাম আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইমন। দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন দেখার বিষয়, মাশরাফী এই আসরে অংশ নিতে পারবেন কি না।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা