কুতুবদিয়ায় সমুদ্রগর্ভে হারিয়ে যাচ্ছে একটি ওয়ার্ড
ছবিতে যতদূর দেখা যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুদিয়ারটেক একটি গ্রাম। জোয়ারের পানিতে সয়লাব হলে জেলেরা মাছ ধরে এখানে আর শুষ্ক মৌসুমে লবণ উৎপাদন হয় প্রচুর।
কয়েক বছর আগেও এখানে ঝাউগাছসহ ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখা যেত, যা ছিল দৃষ্টি সীমানার বাইরে। এখন আর সে দৃশ্য নেই। সাগরের ভাঙনে টিকে থাকতে পারেনি সেই সীমানার ধ্বংসাবশেষ ও গাছগুলো। পুরোটাই চলে এসেছে দৃষ্টি সীমানায়। সহজে দেখা যায় সাগরের ঢেউ আছড়ে পরার সচরাচর দৃশ্য।
এখনো সাগরে ডুবে জেগে ওঠা এই ৯নং ওয়ার্ডে প্রায় ৩০০ একর জামি রয়েছে বলে দাবি স্থানীয়দের, যা এখন বিস্তীর্ণ জনশূন্য এলাকা। বাসিন্দারা স্থানচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের ওপর ও পার্শ্ববর্তী ওয়ার্ডে। যদিও অধিকাংশ বাসিন্দা দ্বীপ ছেড়েছেন পালাক্রমে।
প্রতি বছর লবণ মৌসুমে এখানে উৎপাদন হয় লবণ। লবণ বিক্রি থেকে আয় হয় কোটি কোটি টাকা, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। এখনো এই এলাকাটিকে নিয়ে স্বপ্ন দেখেন বাসিন্দারা। এখানে রয়েছেন ৯৮ জন ভোটারের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয়দের কেউই চান না এলাকাটি কুতুবদিয়া দ্বীপের মানচিত্র থেকে মুছে যাক। শুষ্ক মৌসুমে দৃশ্যমান এলাকাটি বেড়িবাঁধের আওতায় আনা গেলে সাগরের ভাঙন থেকে বর্তমান বেড়িবাঁধ রক্ষার পাশাপাশি বৃদ্ধি পাবে দ্বীপের পরিধি। অবহেলায় বাকিটুকু বিলীন হলে দেশের ক্ষতি।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা