ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে ১২ইং ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১১:৩৫

চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার আয়োজনে ১২ইং ফেব্রুয়ারি উপজেলা সদর আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সমাবেশ উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাইমচর কারিমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ১২ইং ফেব্রুয়ারি সমাবেশ উপলক্ষে প্রস্তুুতি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা শফিউল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন, বিভিন্ন দল বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র হলো একটা ধোঁকা, এই গণতন্ত্র নিয়ে যারা গণতন্ত্রের বেশি কথা বলে, মূলত তারাই গণতন্ত্রকে বেশি হত্যা করেছে। যারা ভোটাধিকারের কথা বলেছে, তারাই বেশি ভোটাধিকার কে দাপন করেছে। যারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে তারাই তত্ত্বাবধায়ক সরকারকে তারাই সাংবিধানিকভাবে দাফন করে দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এবং জামায়াতে মিলে ১৯৯৬ সালে কেয়ারটেকার সরকারের প্রবক্তা ছিল। আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার করেছিল আবার সেই আওয়ামী লীগই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিকভাবে শেষ করে দিয়েছে। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৭ সালের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে কথা বলেছে আজ ৩৭ বছর পরেও সেইভাবে কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে অনেক অফার এসেছিল, ক্ষমতার অপার এসেছিল, টাকার অফার এসেছিল সহ আরো অনেক কিছু এসেছিলো কিন্তু ইসলামী আন্দোলন নীতি ও আদর্শের মধ্যে থাকার কারণে কারো ভাগ বাটোরা ক্ষমতাতে যায় নাই। কারণ ভাগবাটোরা ক্ষমতায় গেলে আমার লাভ হবে কিন্তু ইসলামের কোন লাভ হবে না। এই কারণে ইসলামী আন্দোলন মনে করে তাদের যারা ক্ষমতায় যাবে তারা ইসলামকে নিয়েই ক্ষমতা যাবে।

প্রস্তুতিমূলক সভায় সমাবেশ কে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন এর নির্দেশক্রমে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক রুহুল আমিন রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক ডা. মাওলানা শফিউল্লাহ, সদস্য সচিব ফখরুল ইসলাম শিমুল, যুগ্ম সচিব শরীফ মোঃ মাসুম বিল্লাহ, অর্থ সচিব নুরুল ইসলাম হাওলাদার,  প্রচার সচিব মাওলানা নুরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সচিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

সদস্যদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম মিজি, মাওলানা ফারুকুল ইসলাম, মাওলানা রায়হান উদ্দিন পেদা, হাফেজ মাওলানা ইমাম হোসেন, মাওলানা মোখতার আহমেদ, সুলতান গোলদার, মাওলানা ইব্রাহিম হোসেন, মোহাম্মদ হোসেন ঢালী, রিপন মুন্সি, ওসমান গাজী, সাজ্জাদ হোসেন, আখতারুজ্জামান, মোঃ হাসান মিজি, রিয়াদ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত