ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কটিয়াদীতে প্রয়াত যুব দল নেতার স্মরণে স্মরণসভা,দোয়া ও মিলাদ


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১২:১৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকা পশ্চিম যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর যুবদলের সাবেক কার্যকরী সদস্য ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত মরহুম আব্দুল মান্নান স্বপনের স্মরণে স্মরণসভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পাঁচগাতিয়া গ্রামে আব্দুল মান্নান স্বপন স্মৃতি সংসদের আয়োজনে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন,সাবেক যুগ্ম আহবায়ক শেখ জসিম উদ্দিন মেনু,কটিয়াদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,বুরুদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,আচমিতা ইউনিয়ন যুব দলের সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, আচমিতা ইউনিয়ন যুবদলের ৭নং ওয়ার্ডের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম মিয়া ছাড়াও বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রয়াত যুব দল নেতা আব্দুল মান্নান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার