ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১২:৩৫

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক সমাজের জীবন মান উন্নয়নে দলের নেতাকর্মীদের ঐক্য সম্প্রতি দৃঢ় করতে এ কর্মী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা শাখা।

শনিবার ২৮ ডিসেম্বর সন্ধায় উপজেলার ভোগডাঙা ইউনিয়ন এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সরফরাজ খাঁন রাসেল। উদ্বোধন করেন জেলা কৃষকদলের  আহবায়ক রিপন রহমান, সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ তাজুল ইসলাম তাঁজ।

এছাড়া কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, বিশেষ অতিথি জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু,জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান,আলহাজ্ব আব্দুল আজিজ সভাপতি সদর উপজেলা,সাবেক চেয়্যারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,কুড়িগ্রাম জেলা শাখার কৃষক দলের সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান খন্দকার রুকুসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশে কৃষক দলের প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।তিনি অল্প সময়ে স্বল্প জায়গায় কিভাবে ধান উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচির বাস্তবায়ন ছাড়াও কৃষকের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি।তাই দেশ ও দলের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান বক্তারা।

T.A.S / T.A.S

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি