ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

উদ্দীপ্ত সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১:৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় সামাজিক সংগঠন উদ্দীপ্ত-এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বারঘরিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটি।

সংগঠনের সক্রিয় সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত-এর ব্যানারে বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্রসহ বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় শুক্রবার থেকে শুরু হওয়া এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবারও বৃক্ষরোপণ করা হয়েছে। এ ধরাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টাদের মধ্যে মো. আবুল কালাম, মো. শহিদুল  ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য ডা. মো. এমদাদুল হক।  ‍এছাড়া সংগঠনের সভাপতি মো. নাসির আকতার, সেক্রেটারি প্রভাষক মো. আবু সাদাত মো. সেলিম  (রাসেল), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মনির, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. ইব্রাহিম হোসেন বুলবুল, প্রচার সম্পাদক মো. আসিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রজিবুর রহমান (মাস্টার), প্রবাসী সম্পাদক মো. শিশির আহমেদসহ অনেকে ‍উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান