ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দেশে যতটুকু উন্নয়ন হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই হয়েছে-মানিকগঞ্জে আফরোজা খানম রিতা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ২:১১

বিগত সময়ে দেশে যতটুকু উন্নয়ন হয়েছে প্রত্যেকটা সেক্টরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই হয়েছে। আওয়ামীলীগ সরকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেক্টর নিয়েই কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আনন্দ মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে। গত ১৭ বছরে অনেক নেতাকর্মী খুন হয়েছে,গুম হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে ফেরারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। অনেক মায়ের সন্তান ঘরে ফিরে আসতে পারিনি। মিথ্যা মামলায় তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে স্ত্রী সন্তান ছেড়ে। মা অপেক্ষায় ছিল সন্তানের জন্য, স্ত্রী অপেক্ষায় ছিল স্বামীর, সন্তান অপেক্ষা ছিল তার বাবার, কখন তারা ঘরে ফিরবে। 

আফরোজা খানম রিতা বলেন, আপনারা তো এখন দেখছেন ফ্যাসিবাদি আওয়ামীলীগ সরকার কিভাবে দেশটা শেষ করে দিয়েছে। তারা দেশের অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে। এই অর্থনৈতিক অবস্থা যদি চাঙ্গা না হয় তাহলে আমরা কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না। তাই দেশের কথা, দেশের অর্থনৈতিক কথা, জনগণের কথা চিন্তা করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান বিএনপির এই নেত্রী।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকে। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান