ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে 'আউশনারা ক্লাব'র আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৩:৩৬

টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী দু:স্থ অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিন শতাধিক রোগীকে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদানের কথা জানিয়েছেন আয়োজকগণ।

রোববার (২৯ ডিসেম্বর) উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আউশনারা ক্লাব এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। 

রাজধানী ঢাকার শান্তিবাগ, মালিবাগের প্রশান্তি হাসপাতাল লিমিটেডের সহায়তায় আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম জানান, আউশনারা ক্লাবের পক্ষে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবার লক্ষ্যে ব্যবস্থাপত্র দিয়েছেন। আগত রোগীদের বিনামূল্যে সেবা দেন নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডা. মাহমুদ আসিফ রিফাত, মেডিসিন রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডা. মেসবাহুল ইসলাম, মা ও শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডা. শরীফা আক্তার মিতা।

কর্মসূচিতে সেচ্ছাসেবী সংগঠন 'আউশনারা ক্লাব'র সিনিয়র সহ-সভাপতি রায়হান সজীব (সোহাগ), সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, অর্থবিষয়ক সম্পাদক সুমন আহমেদ, ছাত্রদল নেতা আবির হাসান অন্তর'সহ ৪০ জন সদস্য উপস্থিত থেকে সেবা প্রদানে সহায়তা করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, 'আউশনারা ক্লাব' একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি আউশনারাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মানবিক সেবা দিয়ে আসছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের মাঝে সহায়তা, বঞ্চিতদের মাঝে  স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে  আগামীতেও এমন মানবিক সহায়তা করবে সংগঠনটি এমনটিই বলেছেন তারা।

T.A.S / T.A.S

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত