ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৩:৪৬

বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পথরোধ করে গলায় ফাঁস লাগিয়ে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে শনিবার রাত ৮টার দিকে। গুরুত্বর জখমীকে রাত ১২টার দিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদরকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, জিউধরা গ্রামের মৃত. নূর মোহাম্মদ ফকিরের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী বাবুল ফকির ঘটনার দিন রাত ৮টার দিকে জিউধরা বাজারে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরকে প্রথমে গলায় ফাঁস দিয়ে অর্তকীত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারিরা ওই ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন জখমী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূল মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রির টাকা সাথে রয়েছে পূর্ব থেকে কোন ভাবে যেনে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।

নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার