ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৩:৪৭

লালমনিরহাটে "কেমন লালমনিরহাট দেখতে চান" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাট ও উত্তরাঞ্চল। এ অঞ্চলকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর চালুকরণ, অর্থনৈতিক জোন, কর্মমূখী শিক্ষায় অগ্রাধিকারের বিকল্প নেই। দুলু বলেন, আজকের সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে লালমনিরহাটকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা, সমস্যা,  সম্ভবনা নিয়ে মতামত দিয়েছেন। আগামীতের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে সেগুলোকে মুল্যায়ন করা হবে। লালমনিরহাটকে আলোকিত লালমনিরহাট গড়তে সেমিনারে প্রস্তাবিত বিষয়গলোকে সামনে রেখে কাজ করা হবে।

কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক এ সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, বিগত সময়ে দ্বায়িত্ব থাকা জনপ্রতিনিধিগণ জনগণ থেকে বিছিন্ন থাকায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে লালমনিরহাটের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি না থাকা ২০০১ থেকে ২০০৬ এর উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় উদ্যোগ নেয়নি। ফলে উন্নয়ন বঞ্চিত থেকেছে লালমনিরহাট। লালমনিরহাটের এই পরিস্থিতি থেকে উত্তরনে বন্ধ হয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর চালুকরণ , বিমান বন্দর চালুকরণ , অর্থনৈতিক জোনের ব্যবস্থাকরণ, কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। এতে জেলায় বেকারত্ব সমস্যা দূরকরণসহ অর্থনৈতিক সমৃদ্ধ পাবে লালমনিরহাট। এছাড়া যুবসমাজকে বাচাতে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেগনদের এগিয়ে আসতে উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়।

আলোকিত লালমনিরহাট বির্নিমানে "কেমন লালমনিরহাট দেখতে চান" শীর্ষক সেমিনারে এ-সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এ্যাডঃ ফিরোজ হায়দার লাভলু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু  লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি, লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক,  অবসরপ্রাপ্ত চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দগণ। এসময় বিএনপি, জামায়াত, সাবেক ও বর্তমান শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের অন্তত ৩ হাজার সচেতন জনগণ অংশ নেয়।

T.A.S / T.A.S

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত