ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুরে ব্রহ্মপুত্র নদী থেকে তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ১১:৩২

জামালপুর ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে তিন শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে গোসল করতে নেমে তিন জন নিখোঁজ হয় পরে বিকাল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিন জন হলেন, আমজাদ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে মোঃ রুশমান (১৭) ও ফরিদের ছেলে আফিফ (১৫) তিন জন শহরের ছনকান্দা গ্রামে একই এলাকার বাসিন্দা। নিহতের স্বজন ও ফায়ারসার্ভিস জানায়, নিহত তিনজন সহ তারা মামাতো ফুপাতো ছয়-সাত জন ভাইয়েরা মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ উঠে আসে কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায়। নিহত রুশমান ঢাকায় একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। তিনি ঢাকা থেকে জামালপুর ছোনকান্দা নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত রুশমান ও তাদের মামাতো ভাই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাহী ও একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করে দুইজনকে পানির নিচ থেকে উদ্ধার ৪০ মিনিট পর আরেকজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।

পরিচালনা করে পরপর তিনটি লাশ উদ্ধার করেন। জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহামান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের চৌকস ডুবিরি দলকে পানিতে নামায়। তারপর তারা পরপর তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শহীদ জাহান পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এই তিন জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান