ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রদান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ২:২২

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ১১নং আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ ইসরাইল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ মোড়ল।

বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ এর ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকা হাফিজা ইয়াসমিন। বার্ষিক ফলাফল ও অভিবাবক সমাবেশে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ শাহিনুর রহমান।

উক্ত অভিভাবক সমাবেশে অভিভাবক সাংবাদিক মানছুর রহমান জাহিদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন, অভিভাবক স্বপন কর্মকার, মুকুল হোসেন, খাইরুল ইসলামসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অফিস সহকারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে ১-৩ রোল পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত