ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৩:৩৭

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনে পিঠার দোকান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়। পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, গতকাল ২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যার দিকে অপরিচিত অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিকে আমার দোকানের পাশদিয়ে ঘুরাঘুরি করতে দেখেছিলাম। পরে রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় এই ব্যক্তি দোকানের ভিতরে এসে ঘুমিয়েছিল।

পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, মৃতদেহের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ এসে মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এর আগে গত ২২ ডিসেম্বর রোববার  অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন মান্নান মোল্লার ভাড়াবাড়ির একটি ইউনিট ভাড়া নেয়। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে সে বাসায় তালা ঝুলছিল। অজ্ঞাত মৃত ব্যক্তি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ি মালিককে কোনো জাতীয় পরিচয় পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, পৃথক দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান