কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল রবিবার রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবনের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন।
জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মূলত একজন চিহিৃত মাদককারবারি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমসহ তার ২ সহযোগি মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদ্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ