ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৬-২০২১ রাত ১০:৪৭
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ হালনাগাদ করেছে, সরকারের নিজস্ব অর্থায়নে ‘বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে এবং ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ’ তৈরি করেছে। পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দেশে সরকারিন এবং বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেই আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারব। আজ বুধবার (২ জুন) সন্ধ্যায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ-পশ্চিম উপকূলে দুর্যোগের ঝুঁকি’ শীর্ষক জাতীয় সংলাপে তার ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
পরিবেশমন্ত্রী বলেন, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান প্রোসেস ফর্মুলেশনের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড হতে ২.৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন পেয়েছে এবং প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বিদ্যমান পরিস্থিতি নিরসনেও ভূমিকা রাখবে। সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টারস বা দুর্যোগসংক্রান্ত স্থায়ী আদেশসমূহ, ২০১৯ প্রণয়ন করেছে। দুর্যোগসংক্রান্ত স্থায়ী আদেশসমূহ গঠনের উদ্দেশ্য হলো দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা। বাংলাদেশ বিগত সময়ের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ মোকাবেলায় অনেক সক্ষমতা অর্জন করেছে। ফলে দেশে দুর্যোগের ক্ষয়ক্ষতি বিশেষ করে প্রাণহানির সংখ্যা বহুলাংশে হ্রাস পেয়েছে। তবে সুপেয় পানীয়জলের অভাব, কৃষিজমিতে লবণাক্ততা, বেকারত্বসহ প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় উপকূলীয় জনগণের জন্য প্রয়োজন উদ্ভাবনী এবং টেকসই উদ্যোগ।
 
মন্ত্রী বলেন, সরকার জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাব্য প্রভাব নিরসনে সরকার কর্তৃক বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা  ২১০০ নামে ১০০ বছরের কৌশল প্রণয়ন করেছে। সরকার উপকূলজুড়ে ৪ হাজার ২৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। তাছাড়া দেশের বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চলে অতিরিক্ত ৫২৩ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ঘূর্ণিঝড়/জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় অঞ্চলে পশুপাখির আশ্রয় প্রদানের জন্য ৫৫০ ‘মুজিব কিল্লা’ নির্মিত হয়েছে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর কর্তৃক অ্যাডাপটেশন ফান্ডের অর্থায়নে দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরবর্তী ছোট দ্বীপসমূহে বিভিন্ন অভিযোজনমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি আমাদের অদম্য অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। 
 
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
 
জাতীয় সংলাপে মূল প্রবন্ধ উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তাগণ দক্ষিণ-পশ্চিম ঊপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এমএসএম / জামান

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস