ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ত্রিপুরা সম্প্রদায়কে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৪:৫৩

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর ১৫তম দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল ও ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উদযাপন করা হয়েছে। 

সকালে শোভাযাত্রা,বেলুন উড়িয়ে জাতীয় ও দলীয়  পতাকা উত্তোলন মধ্য দিয়ে সুচনা করা হয়। পরে সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, ত্রিপুরা সম্প্রদায়কে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। 

যে জাতি যতটা শিক্ষিত সে জাতি ততটা অগ্রসর মন্তব্য করে নিজেদের ঐতিহ্য ধারন করে মৌলিক অধিকার বাস্তবায়নে নিজেদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেয় জানিয়ে শিক্ষা স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে ত্রিপুরাদের আহ্বান জানান তিনি। 

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. লক্ষ্মীধন ত্রিপুরা। 

এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রফেসার আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা,শেফালিকা ত্রিপুরা,ধনেশ্বর ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সুশীল জীবন ত্রিপুরা,মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিশিষ্টজনেরা অংশ নেন।

কাউন্সিলে খঞ্জন জ্যোতি ত্রিপুরাকে সভাপতি ও সাগর ত্রিপুরাকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

T.A.S / T.A.S

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার