দৌলতখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতখান উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ফেডারেশনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যকরী কমিটি এ নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে হাফেজ নিজাম উদ্দিন কে সভাপতি, মো. ইয়াছিন সহ- সভাপতি মোঃ শামসুদ্দিন সেক্রেটারি ও মো. নিরব কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইসমাঈল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ এ.জেড.এম. জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ হাসান তারেক হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আশরাফ উদ্দিন, পৌর জামায়াতের আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন মনির বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যা খাই শ্রমিকদেরও সেই খাবার খেতে দিতে হবে। একমাত্র ইসলামই এদেশের ন্যায্য বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে পারে।
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী, অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম।
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন