পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল চালক নিহত
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ মারুফ শেখ (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৩) নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার ইদ্রিস শেখ এর ছেলে এবং আহত রুদ্র বড়াল নেছারাবাদ উপজেলার জলাবাড়ি এলাকার রবীন্দ্রনাথ বাড়ালের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল কচাঁ নদীর উপর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / T.A.S
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন