বন বিভাগের উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের মধুপুর বন বিভাগের উচ্ছেদের ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সাধারণ জনতা।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় মধুপুর উপজেলা বিএনপি'র আয়োজনে জলছত্র ফুটবল মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে এবং মধুপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক নাছিম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আদিবাসী নেতা এড. জনজেত্রা, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স প্রমুখ। টাঙ্গাইলের মধুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন, বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মধুপুর অঞ্চলের শত বছরের বসতভিটা উচ্ছেদ করতে এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বন বিভাগের লোকেরা যদি বাড়ি ভাঙতে আপনার বাড়িতে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন।’ এ সময় তিনি মাইকে তাঁর মুঠোফোন নম্বরটি জানান; আর সমাবেশে আসা লোকজন সেই নম্বর মুঠোফোনে যুক্ত (সেভ) করে নেন।
T.A.S / T.A.S
দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল
চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান