ধামইরহাটে আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় উপজেলার সাতানা ফুটবল মাঠে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির আয়োজনে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. ইকবাল হোসেন পিবিজিএম।
এ সময় সভায় বক্তব্য রাখেন, ১৪ বিজিবি ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালুপাড়া কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, সাজেদুর রহমান, মোসা. রেবেকা পারভীন প্রমুখ। মতবিনিময় সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে কাজ করে যাচ্ছে বলে মতবিনিময় সভায় জানানো হয়। সভায় ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতানা, মতবিনিময় সভায় কালুপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫শতাধীক জনসাধারণ অংশগ্রহণ করেন।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান