ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসে পাঁচ মাস কারাবাসের পর বিমানবন্দরে সংবর্ধিত আনোয়ারার নাঈম


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ১:২১

দেশে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ধীরে ধীরে আন্দোলনে অংশ নিতে থাকেন বিভিন্ন পেশার মানুষ।এতে ছাত্র-জনতার সাথে যুক্ত হয় বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরাও। বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে আরব আমিরাতে মিছিল করেন বাংলাদেশীরা।

গত ২ আগস্ট ওই মিছিল থেকে বাংলাদেশীদের গ্রেপ্তার করে আরব আমিরাতের সিআইডি পুলিশ।তাদের মধ্যে একজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ নাঈম উদ্দিনও গ্রেপ্তার হন। যিনি দীর্ঘ ৫ মাস একদিন কারাবাসের পর মুক্তি পেয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দেশে আসেন নাঈম উদ্দিন।

এসময় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে নাঈম উদ্দিনকে সংবর্ধনা প্রধান করেন আনোয়ারা উপজেলাবাসীর পক্ষে গিয়াস উদ্দিন,এনামুল হক,মো. মিজান,নুরুল হক,নুরুল আলমসহ আনোয়ারা উপজেলার বিএনপির কর্মীরা। 

এসময় নাঈম উদ্দিন বলেন, ছাত্র-জনতার সাথে একাত্বতা প্রকাশ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধসহ বিভিন্ন মিটিং মিছিল শুরু করি, তখন আরব আমিরাতের হাসিনা সরকারের নির্দেশে আমাদের গ্রেপ্তার করা হয়। ৫ মাস কারাবাসের পর বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল ভাই ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল ভাইয়ের প্রচেষ্টায় আমরা মুক্তি লাভ করি।

এসময় তিনি দুবাই থেকে যারা আন্দোলন এর সময় গ্রেফতার হয়ে দেশে ফেরত এসেছে তাদের সবাইকে আবারও দুবাই যাওয়ার ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার