ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিপিএলে ফিরল টাইমড আউটের স্মৃতি, তবে সাকিব হলেন না মিরাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ৩:৪৮

বিপিএলের দ্বিতীয় দিনের খেলা চলছে। দিনের প্রথম ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এই ম্যাচেও টাইমড আউটের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেলেন। 

খুলনার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে চিটাগং। ইনিংসের সপ্তম ওভারে খুলনার হয়ে বল হাতে তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। প্রথম বলেই স্বদেশী হায়দার আলিকে সাজঘরে পাঠান নাওয়াজ। এরপর দলের হয়ে ব্যাট করতে নামেন বিদেশি ক্রিকেটার টম কর্নেল।

তবে ব্যাট হাতে মাঠে নামতে নামতে নির্ধারিত সময় পেরিয়ে গেছে ততক্ষণে। মাঠে থাকা আম্পায়ার তানভীর আহমেদের কাছে টাইমড আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজের ডাকে আম্পায়ার সাড়া দিলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল। পরে মিরাজ নিজে কর্নেলকে ডেকে আনেন। স্পিরিট অব ক্রিকেটের দৃষ্টান্ত দেখা গেল বিপিএলে। কর্নেল নিজেও ‘থামসআপ’ দেখান। এ ছাড়া মাঠের বাইরে থাকা কিংস কর্ণধার সামির কাদের চৌধুরীকেও দেখা যায় কিছুটা স্বস্তিতে। 

পরে ব্যাট করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি কর্নেল।  প্রথম বলেই শট কাভারে ক্যাচ তুলে দিয়ে সেই নাওয়াজের বলেই বিদায় নেন কর্নেল।

এ প্রজন্মের অনেক ক্রিকেট ভক্তকেই টাইমড আউটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সাকিবের সেই টাইমড আউটের স্মৃতি এখনো ঘুরেফিরে আলোচনায়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইমড–আউট ব্যাটসম্যান ম্যাথিউস।

এমএসএম / এমএসএম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা