সেরা নৃত্য পরিচালক' সম্মাননা পেলেন ডালিয়া
বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত "দেশবরেণ্য নৃত্যগুরু বীর মুক্তিযোদ্ধা মিনা মো: নজরুল ইসলাম জাতীয় অনলাইন নৃত্য প্রতিযোগিতা-২৪ সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন রাজশাহীর নিক্বন নৃত্য শিল্পীগোষ্ঠীর আয়েশা আক্তার ডালিয়া।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সম্মাননা গ্রহন করেন তিনি। সম্মাননা পেয়ে নৃত্যশিল্পী আয়েশা আক্তার ডালিয়া বলেন, আমি কৃতজ্ঞ আমার গুরু জনাব হাসিব পান্না স্যারের কাছে। বাংলাদেশ এবং বহির্বিশ্বে আমাদের হাসিব পান্না স্যারের বক্তব্য সকল কিছুকে ছাপিয়ে উপরে উঠে। বাংলাদেশ সংস্কৃতি সংসদ আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানেও এর ব্যতিক্রম হয়নি। স্বদেশীয় সংস্কৃতি নিয়ে উনার বক্তব্য উপস্থিত সকলের হৃদয়ে নাড়া দেয়। অনুষ্ঠানে উনার বক্তব্য শেষে সকলে মুহুর্মুহু করতালি দিয়ে স্যারকে অভিনন্দিত করে। সেই সাথে সভাপতি, প্রধান অতিথি সহ সকল বক্তা স্যারের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন। আর গর্ব ভরে উঠে আমাদের অন্তরে। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমার পরম শ্রদ্ধেয় নৃত্যগুরু ইমদাদুল হক খোকন স্যার, আশরাফ রাহি ভাই, চিত্র নায়িকা জিনিয়া জোসনা আপু সহ সম্পৃক্ত সকলকে। যাঁদের অক্লান্ত পরিশ্রম এই বিশাল আয়োজনকে করেছে সার্থক। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই আমার সকল বাচ্চাকে যারা আমার পাশে ছিল ।
সর্বোপরি আমি কৃতজ্ঞ থাকব আমার মায়ের কাছে যার কারণে আজ আমি এতদূর এসেছি। আমি আমার অফিস স্টাফদের কাছেও কৃতজ্ঞ, আজকে স্যার যদি আমাকে যাওয়ার অনুমতি না দিত তাইলে এই সম্মান টা আমি পেতাম না। ধন্যবাদ গ্রীণ সমাজ উন্নয়ন সংস্থার সবাইকে।
আনন্দ অভিব্যক্তি প্রকাশ করে আয়েশা আক্তার ডালিয়া'র নৃত্য গুরু হাসিব পান্না বলেন, ডালিয়া'র অধ্যবসায় আর তাঁর স্বীয় যোগ্যতাই তাঁর সম্মান এবং সম্মাননা প্রাপ্তির মূল উপাদান। স্বাধীনতাত্ত্বোর বাংলাদেশে উত্তরবঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন খ্যাত নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর অজস্র শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা, রাজধানী ঢাকা সহ বহির্বিশ্বে নৃত্য শিল্পের প্রচার ও প্রসার ঘটিয়ে চলেছে। তাঁদের কয়েকজন এদেশে নৃত্যের বিশেষ বিশেষ শাখার বর্তমানে পুরোধাসম বা দিকপাল। নিক্বণের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, ইউরোপ আমেরিকাতেও নিক্বণের ধ্বজা উড্ডীন করেছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে শিক্ষকতা করছে দীপা সরকার ( কথক নৃত্য), বেনজীর সালাম ( ওড়িশি নৃত্য), শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এণ্ড ক্রিয়েটিভ টেকনোলজি-তে ভরতনাট্যম-এ শিক্ষকতা করছে প্রিয়াঙ্কা সরকার, লেঃ শহীদ আনোয়ার স্কুল এণ্ড কলেজে নৃত্য বিষয়ক শিক্ষক রয়েছে নওরীন রহমান দিশি। এছাড়াও ঢাকায় নিক্বণের প্রচার ও প্রসারে ভূমিকা রেখে চলেছে কাকলী সহ আরও অনেকে। বাংলাদেশে নৃত্য বিষয়ক কোনো সেমিনার বা যেকোন আলোচনায় স্বদেশীয় সংস্কৃতি লোকনৃত্যের পুরোাধাসম ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় নিক্বণের এম,আর ওয়াসেক- এর নাম। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, প্রায় অর্ধশত বছরের এই প্রতিষ্ঠানটির কার্যক্রম যে মানুষটি সচল রেখেছে, সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালনের পাশাপাশি নিক্বণের দায়িত্ব পালন করছে পূর্ণমাত্রায় - তাঁর নাম আয়েশা আক্তার ডালিয়া। আর তাঁকে সহযোগিতা করছে নিক্বণের কার্যকরী কমিটির নূর হোসেন মিন্টু, সাদিকা সারোয়ার উপমা সহ খণ্ডকালীন হিসেবে রাজশাহী মহানগর ও বিভিন্ন জেলার নিক্বণের প্রাক্তনিরা। যাঁরা নিজেরাও স্ব স্ব জেলায় নৃত্যের প্রশিক্ষক।
উল্লেখ্য, উক্ত সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই'র চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য, সংগীত ও আবৃতি বিভাগের পরিচালক মেহেজাবীন রহমান। এতে সভাপতিত্ব করেন দেশবরেণ্য নৃত্যগুরু বীর মুক্তিযোদ্ধা মিনা মো :নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত