ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজবাড়ী বালিয়াকান্দিতে আতঙ্কের নাম চন্নু বাহিনী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ৩:৫৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মশিউর আজম চুন্নু নামে এক ব্যক্তি তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। 
গত ৫ আগস্টের পর এই চুন্নু বাহিনীর উত্থান ঘটে। সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি ইত্যাদি কারণে গত ২৭ সেপ্টেম্বর চুন্নু ও তার দলে কজন সদস্যকে যৌথ বাহিনী আটক করে। জেল থেকে ছাড়া পেয়ে চুন্নু বাহিনী আরো সুসংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। 

অভিযোগ রয়েছে লেমন নামে একজন ঠিকাদার ত্রাণের ৭৫ লক্ষ টাকার সিডিউল ক্রয় করলে, চুন্নু বাহিনী লেমনকে মারধর করে তার কাছ থেকে সিডিউল ছিনিয়ে নেয় । এ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। এছারা হিরু চৌধুরী নামে অপর এক ঠিকাদার একই কাজের সিডিউল ক্রয় করলে তাকেও হুমকি ধামকি এবং ভয়-ভীতি প্রদর্শন করে টেন্ডার জমা না দেওয়ার নির্দেশ দেয়।  এই বাহিনীতে একাধিক উপদেষ্টা ও সদস্য রয়েছে, তাদের মধ্যে প্রভাষক মীর বাবু,আমির হোসেন, হারুন আর রশিদ, অপু, সেলিম, টিটু, ওহিদ, কামরুল, ফারুক অন্যতম। এই বাহিনী সঙ্ঘবদ্ধভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাদা আদায় করে থাকে। এছারা জোর জবরদস্তি জমি দখল করে দেওয়ার টেন্ডার নিয়ে থাকে। 

তথ্য রয়েছে, ফারুক হোসেনের সাথে আশিক আহমেদের জমি নিয়ে বিরোধ চলছে । অভিযুক্ত আশিক আহমেদ, মশিউর আজম চুন্নু ও তার দলবলকে সাথে নিয়ে বালিয়াকান্দি থানা অন্তর্গত ৪৭ নম্বর মৌজার, ১৬২৪ নং  খতিয়ানের, হাল ৬৩২৮ নং দাগের ১১ শতাংশ জমিতে থাকা দোকান ঘড় জবর দখল করার চেষ্টা করে। পরবর্তীতে ফারুক হোসেন আদালতের দ্বারস্থ হলে, রাজবাড়ীর অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ ও ১৪৫ ধারা প্রয়োগ করে। বর্তমানে পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। তবে এলাকার সাধারন মানুষ আশা করে এই সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করা গেলে,তবেই জনমনে স্বস্তি ফিরে আসবে। এ ব্যাপারে প্রশাসনকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে বলে মনে করে অনেকেই।

এমএসএম / এমএসএম

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক