মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের চারপাশের ঘন সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে অভিভুত ১৩ বিদেশি পর্যটক। এদের আটজন বেলজিয়ামের, চারজন নেদারল্যান্ডের ও একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ভবিষ্যতে তাদের বড় টিম নিয়ে মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার প্রত্যাশা প্রকাশ করেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় এসব বিদেশি পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় পৌঁছান। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার জেলা পরিষদ ডাকবাংলোয় রাত্রিযাপন করেন এবং রাতের মাধবকুণ্ডের প্রকৃতি ও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলধ্বনি, ভোরবেলা ও সকালে পাথর গড়িয়ে ঝরনার স্বচ্ছ পানি পড়ার দৃশ্য উপভোগ করেন। মঙ্গলবার সকালে দেশের অন্যতম পর্যটন স্পট মাধবকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান, পাশের সবুজ গালিচা চা বাগান ও আদিবাসি খাসিয়া পল্লী পরিদর্শন করেন। বিকেলে বিদেশী পর্যটকরা সিলেটের উদ্দেশ্যে মাধবকুণ্ড ত্যাগ করেন।
বেলজিয়ামের নাগরিক আট পর্যটক হলেন, সার্টজে ব্রুইন্ডনক্স, গ্রিয়টজে মার্সেলা পিটেলজন, জান ক্লেমেন্স এম রবেরেখট, লুসিয়া অক্টাভি ওডি ব্যাকার, ব্রুনো মারিয়া পি ব্রনসেলার, উইলেম জান গিস, ক্যারোলিন ডি ওয়াচটার ও ক্যাটি লুইস ইউ নিউটেন্স। নেদারল্যান্ডের পর্যটকরা হলেন- মার্টিনা জোহানা উইসে, আদ্রিয়ানাস ভ্যান ডালেন, মারজা অ্যালেটা ফ্রেডেরিকা ভিনস্ট্রা ও ইনগ্রিড জ্যাকলিন লুইস ভ্যান ওয়েলজেনিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক টিমোথি পল কুকুলা।
বিদেশি পর্যটকদের আগমনে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়। তাঁদের এ ভ্রমণ বড়লেখার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক