আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ স্বপনের আন্তরিকতায় চলছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কাজ
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির আন্তরিকতায় চলছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কাজ ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির আন্তরিকতায় এবং ব্যক্তিগত প্রচেষ্টায় শুরু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কাজ। সেন্ট্রাল অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহের মাধ্যমে জরুরি বিভাগ, প্রসূতি ওয়ার্ড, নারী-শিশু ও পুরুষ ওয়ার্ড়, করোনা ওয়ার্ডসহ ৩২টি পয়েন্ট থেকে রোগীরা পাবেন এই অক্সিজেন সুবিধা।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সরকার জানান, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের মাধ্যমে হাসপাতালে ভর্তিকৃত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি, করোনাসহ হৃদরোগজনিত রোগে আক্রান্তদের অক্সিজেনের জন্য অন্যত্র যেতে হবে না। নিজ বেডে থেকেই অক্সিজেন সুবিধা পাবেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধ্যেশ্যাম আগরওয়ালা হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে এমন একটি কাজের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়