ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কর্ণফুলী টানেল দিয়ে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে এক যুবক আটক


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩১-১২-২০২৪ রাত ১১:৮
আনোয়ারার প্রান্ত হয়ে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে মোটরসাইকেলে করে ইয়াবা পাচার করার সময় মোঃ সোহেল (২৩) নামে এক যুবককে আটক করেছে টানেলের নিরাপত্তাকর্মীরা।আজ (৩১) ডিসেম্বর মঙ্গলবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রান্ত হতে চায়না রোড অতিক্রম করে দ্রুতগতিতে চেকপোস্টে না থামিয়ে টানেলের ভেতরে বাইক নিয়ে ঢুকে পড়ে এই যুবক। এতে নিরাপত্তাকর্মীরা পিছু ধাওয়া করলেও টানেল পার হয়ে পতেঙ্গা প্রান্তে চলে যায়।
 
পরে নিরাপত্তকর্মীদের ধাওয়ায় টানেল সড়কে ছিঁটকে পড়ে মোটরসাইকেলটি।এসময় যুবকের সঙ্গে থাকা ব্যাগটিও সড়কে ছিটকে পড়লে ব্যাগ থেকে বের হয় প্রায় ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা। আটককৃত যুবক মোঃ সোহেল কক্সবাজার রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়ার মৃত আবদুল জলিলের পুত্র বলে জানা যায়।ঘটনার পর টানেল কর্তৃপক্ষ (কক্সবাজার-ল ১২-৩২২৮) মোটরসাইকলসহ চালককে পতেঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়।
 
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক যুবকের কাছে ৯ হাজার ৩৯০ পিস ইয়াবা পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সে কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার