গাড়ি ড্রাইভার ও মাদক ব্যবসা থেকে যেভাবে উত্থান কোটিপতি শরিফুল ইসলামের
কুষ্টিয়ায় গাড়ি ড্রাইভার ও মাদক ব্যবসা থেকে যেভাবে উত্থান আলোচনায় আসা শরিফুল ইসলামের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। একসময়ের হতদরিদ্র পরিবারের সন্তান শরিফুল গাড়ির ড্রাইভারের আড়ালেই গড়ে তোলে মাদকের সাম্রাজ্য। নিজেকেও সে আড়াল করে অবৈধপথে বনে গেছেন কোটিপতি। মাদক ব্যবসা ছাড়াও নিরীহ মানুষকে মাদক দিয়ে ধরিয়ে দেয়া ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা আদায় এবং জমি বেচা কেনার আড়ালে মাদক ব্যবসাও গড়ে তুলেছে সে। কোন ব্যক্তি তার বিরুদ্ধে গেলেই মিথ্যা অভিযোগ আনা হয় বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একবার আটক হওয়ার পরে তার নিকট থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় তার নামে মামলাও হয়। প্রত্যন্ত গ্রামে গড়ে তুলেছে লাখ লাখ টাকা ব্যয়ে সুদৃশ্য ভবন। আর বাসভবনের নিশ্ছিদ্র নিরাপত্তায় বাড়ির প্রবেশমুখে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এসিও। ছায়াঘেরা গ্রামের মাঝে তার এমন ফিটফাট বাড়ি খুব সহজেই মানুষের নজর কাড়ে। ১৩ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং তাহার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও হয়েছে যাহা মামলা নং ৩৬/২৬/১২/২৪ ইং তারিখে কুষ্টিয়া বারখাদা পালপাড়া গ্রামে মৃত করিম আলীর ছেলে শরিফুল ইসলামের এই বাড়ি। তিনতলাবিশিষ্ট বেশ প্রশস্ত একটি পাকা উঁচু ভবন। ঢালাই দেয়া ছাদের নিচে দেয়ালের পলেস্তরা আর জানালায় লাগানো থাই গ্লাস। আশেপাশে এমন ভবন আর একটিও নেই। কুষ্টিয়া ইশ্বরদী মহাসড়ক ত্রিমোহনী বাজারের পাশে সিয়াম প্রপার্টিস সাইনবোর্ড লাগিয়ে জমি বেচা কিনা সহ মাদকের সম্রাজ্ঞ গড়ে তুলেছে শরিফুল ইসলাম।
সাম্প্রতিককালের আলোচিত এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি সরেজমিনে জানতে শরিফুল ইসলামের বাড়িতে গেলে জানা যায় আরো নানা তথ্য। তবে সাধারণ মানুষের প্রকাশ্যে তার বিষয়ে কিছু বলতে সাহস পায়না। প্রথমজীবনে ছিলেন একজন ড্রাইভার।
এ বিষয়ে শরিফুলের সাথে কথা হলে তিনি বলেন আমি আগে ব্যবসা করতাম এখন করি না আমি এখন জমি বেচাকেনা করি আমার নামে বেশ কিছু মামলা ছিল তা শেষ হয়ে গেছে এখন একটি মামলা আছে মাদকের।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ