ফরিদপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত এক যুবক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে। ওই সৈনিকের বাবা মো. আরমান হোসেন খান শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আরমান খান জানান, তার ছেলে মো. মামুন খানের সঙ্গে কয়েক দিন আগে একই ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের মো. কামরুল মোল্যা তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মেয়ের বাবা ক্ষিপ্ত হন। মেয়ের বাবা প্রতিশোধ নেয়ার জন্য তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের সঙ্গে মামুন খানের বিয়ের একটি ভুয়া হলফনামা তৈরি করেন বলে আরমান খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এরপর থেকে ওই মেয়ের বাবা পুত্রবধূ হিসেবে তার মেয়েকে বাড়িতে ওঠানোর জন্য আরমান খানকে চাপ দিচ্ছেন।
সুবিচার চেয়ে আরমান খান সাংবাদিকদের জানান, তার ছেলে মামুন খান ওই মেয়েকে বিয়ে করেনি এবং বিয়ের কোনো হলফনামাও করেনি। ভিন্ন ভিন্ন তারিখে সংগৃহীত স্ট্যাম্পের হলফনামায় করা মামুন খানের স্বাক্ষরও জাল। মামুনকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য মিথ্যা বিয়ের এফিডেভিট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ওই এফিডেভিটের হলফনামায় শনাক্তকারী হলেন ফরিদপুর জজকোর্টের আইনজীবী নিশাকান্ত বিশ্বাস। বিতর্কিত ওই বিয়ের এফিডেভিটে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেননি মর্মে আইনজীবী নিশাকান্ত বিশ্বাস কর্তৃক প্রদত্ত মামুন খানকে দেয়া একটি প্রত্যয়নপত্র এ সময় সাংবাদিকদের দেখানো হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত