ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধর


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হট্টগোলের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছে ভেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বুধবার ( ১ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ভবনে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী জিহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জিহান অভিযোগ করে বলেন, আমি আইইআরের দুই তলায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম। নিচে ছাত্রদলের ছেলেরা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি করছিলো। আমার হাতে ফোন ছিলো। এটা দেখে ওনারা নিচ থেকে দোতলায় উঠে আমাকে চড়-থাপ্পড়, লাথি দেয়। পরে আমি কান্না করতে করতে নিচে চলে আসি।ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, আমি বারবার বলছি আমি জগন্নাথের স্টুডেন্ট। বাইরের কেউ না। তারা মনে করেছে আমি ক্যাম্পাসের বাইরের টোকাই কেউ। তারা যখন আমাকে মারে আমার মনে হচ্ছিলো আমি জগন্নাথের কেউ না।

এবিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক কমিটির সদস্য রায়হান বলেন, আমরা নিজেরা নিজদের বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন কয়েকজন দেখে যে ওই ছেলের ফোন এমনভাবে রাখা যে মনে হচ্ছিলো ভিডিয়ো করতেছে। তখন আমাদের কয়েকজন উপরে যায়। আমি পরে যায়। তার সাথে কথা-কাটাকাটি হয়। এ সময় আমরা যখন জিজ্ঞেস করি সে ভিডিও করছিলো কি-না তখন সেও আমাদের দিকে তেড়ে আসে।

মারধরের বিষয়ে তিনি বলেন, ওই পরিস্থিতিতে হয়তো তার গায়ে হাত-পা লেগে যেতে পারে। আমি যখন জেনেছি যে সে ক্যাম্পাসেরই তখন তার কাছে যেয়ে স্যরি বলেছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, এ বিষয়ে আমার অবগত না। ভুক্তভোগী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। সে অভিযোগ করলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেবো।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ