ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মামলাবাজ পঙ্কজ কর্মকারের গাত্রদাহে দৌড়ঝাপ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:১৩

 “খুলনার সিআইডি কর্মকর্তা অমিতাভ ও মামলাবাজ পঙ্কজের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন” শিরোনামে দৈনিক সকালের সময়ের অনলাইনে ২৮ ডিসেম্বর সংবাদ প্রকাশ হওয়ায় সিআইডি কর্মকর্তা অমিতাভের  অভিযুক্ত বাদী পঙ্কজের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি নিজেকে ধোয়া তুলসীপাতা বানাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সাংবাদিক মহলে দৌড়ঝাঁপ শুরুর করেছন। 
জানাযায়, কপিলমুনির পার্শ্ববর্তী উত্তর সলুয়া গ্রামের মৃতঃ গোষ্ঠ বিহারী কর্মকারের ছেলে পঙ্কজ কর্মকার তার আপন বড় ভাই সুকুমার চন্দ্র কর্মকার সহ আরও ২ জনের নামে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে ৩০/১১/২২ তারিখে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার নং সি আর ১৩২৩/২২। এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে খুলনা মেট্রো এন্ড জেলা সিআইডি’র উপ পুলিশ পরিদর্শক (নিঃ) অমিতাভ সন্যাসী (বিপি ৯১১৯২২৩১৯৫) দায়িত্ব প্রাপ্ত হন। 
মামলার ১নং বিবাদীর ছেলে পলাশ কর্মকারের অভিযোগ, তার পিতাসহ অন্য বিবাদীদের সাজা ভোগের ভয়ভীতি দেখিয়ে প্রতিবেদন পক্ষে দেয়ার কথা বলে ওই কর্মকর্তা ৪৫ হাজার টাকা ঘুষ নেন। শুধু তাই নয়, ওই টাকাগুলো নেওয়ার কিছু দিন পর এস আই অমিতাভ সন্যাসী আরো ৩০ হাজার টাকা দাবী করেন। এমন অভিযোগে ২৮ ডিসেম্বর পলাশ কর্মকার একটি সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ সম্মেলনের ওই খবর ফলাও করে ছাপা হওয়ায় পরসম্পদলোভী বাদী পংকজ কর্মকার বেসামাল হয়ে পড়েছেন। তিনি ও তার দুর্ধর্ষ ছেলে রামপ্রসাদ কর্মকার জনৈক চিহ্নিত এক দালালকে নিয়ে প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন মহলে দেনদরবার করছেন। প্রকৃত ঘটনাটি আড়াল করে নানা কুটকৌশলের আশ্রয় নিচ্ছেন। এমনকি ৩১ ডিসেম্বর কপিলমুনি প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে তারা নির্জলা মিথ্যাচার করেছেন। এদিকে পূর্বেও মত পঙ্কজ কর্মকার কপিলমুনি বাজারের লোহা পট্টিতে বসে দালালদের নিয়ে বিবাদীদের পরিবার ও তাদের আতœীয় স্বজনদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার