লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দীঘির এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠু রহমানের ছেলে সিয়াম (১৩) এবং মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে চার কিশোর। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়। আশাপাশের কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মৃতদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে যায়। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।
এমএসএম / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন