শালিখায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশব্যাপী একযোগে উদযাপিত দিবসটির
এবারের প্রতিপাদ্য বিষয় " নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার "।
এ উপলক্ষে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ আনিসুর রহমান মিল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা ইউডিএফ মোঃ ইবাদ আলী,
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহ-সাধারন সম্পাদক মোঃ নায়েব আলি বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয় এর শিক্ষক মুজিবুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লক্ষে জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে।
আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ