গোপালগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে সমাজসেবা পালিত হয়েছে।গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক হারুন-অর-রশিদসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস