তাড়াশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে পৌর শহরের বাঁশ বাজার খেলার মাঠে সমাবেত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব শাহাদত হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বাঁশবাজার খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স,ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহদত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিব আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক মুহিত, সদস্য সচিব হীরা খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ