খাগড়াছড়িতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো: ফিরোজ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২’রা জানুয়ারী ২০২৫) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের প্রবেশ মুখ আলুটিলার জিরো মাইল এলাকার টান্নিং মোড়ে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
এছাড়াও একই ঘটনায় গুরুতর আহত মো: রাকিবকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে রয়েছে বলেও তিনি জানান।
এদিকে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা