ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বন্ধুদের সাথে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে গুলিবিদ্ধ এক যুবক


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৩:৫৫

ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় গুলিবিদ্ধ হয়েছেন আকাশ সরকার নামে এক যুবক। বর্তমানে আকাশ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে রোয়াইল ইউনিয়নের রোয়াইল নাপিতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।
গ্রামবাসীর বরাত দিয়ে জানা গেছে, আকাশ তার বন্ধু সজীবের বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়েছিলেন। সেখানে গান-বাজনা চলার সময়, হঠাৎ বিকট শব্দে আকাশ গুলিবিদ্ধ হন। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সরজমিনে গিয়ে দেখা মিলে আকাশের শরীরে বিদ্ধ গুলির খোসা। খোসাটি পরে ছিল স্বপ্নের বাড়ির উত্তর দিকের স্বপ্নের ঘর ও তার মায়ের ঘরের গলিতে।
আকাশের বন্ধু সামীর বলেন, "আমরা কয়েকজন বন্ধু গান-বাজনার সঙ্গে নাচছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি এবং দেখি আকাশ মাটিতে পড়ে গেছে। আমি উত্তর দিকে তাকাতে দেখি আমিনুর নামে একজন লোক দৌড়ে নদী পাড় হয়ে যাচ্ছে। পরে আমরা আকাশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।"
আকাশের বাবা প্রতুল সরকার জানান, "আমার ছেলে ব্যাডমিন্টন খেলার পর গান-বাজনার অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। আমি জানতে পেরেছি রাব্বি খান নামে একজন গুলি করেছে। আকাশের চিকিৎসা শেষ হলে মামলা করব।"
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, "পরিবার থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার