নানান আয়োজনে খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন