ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্তা আড্ডা
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ ও সমাজসেবার নিবন্ধনপ্রাপ্ত উদয় সমাজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা ও এবং অংশগ্রহণে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সড়কে ওয়াকাথন ও সাড়ে ১১ টায় পরিষদ সভাকক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার সামসুল ইসলামের সভাপতিত্বে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, আনসার ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দিলরুবা খানম দোলা, সাজিদ বিল্লাহ, রিজু আহমেদ, আবু হাসান, আবু হোসেন, রাহিমুল ইসলাম, পিড়লডাঙ্গা দারুল হিদায়ার পরিচালক ইনআমুল হক মাদানী, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শারমীন আকতার সুরভী, ইএসডিও উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামান চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি আরিফা খাতুন, উদয় সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক মাহফুজার রহমান পলাশ, প্রমুখ। সবশেষে ওয়াকাথনে বিজয়ী রিফাতুল হাসান চৌধুরী সৈকত, দিলরুবা খানদ দোলা ও শাহরিয়ার মাহমুদ কে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত