ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান
ঢাকা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. আনিসুজ্জামান। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আহম্মদ মুঈদের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
পরে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করে নেন। এরপর আনিসুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অত্র অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, এডহক কমিটি- ২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন