ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৪:৫১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সততার সহিত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করায় ব্যক্তিগত ইমেজ তৈরি হয় এতে কিছু মানুষের হিংসার পাত্র হই,তারই অংশ হিসেবে সমকালের প্রতিনিধি হরিষ চন্দ্র রায় ও সাম্প্রতিক দেশকাল ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি ২৮ ডিসেম্বর মাদরাসার জমি লিজের টাকা চেয়ারম্যানের পকেটে শিরোনামে আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন।এ সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরো সতর্ক হতে বলেন তিনি।

বক্তব্যে চেয়ারম্যান আরো বলেন,আমি জনগনের প্রতিনিধি আমার কাছে বিবাহ বিচ্ছেদ,শালিশসহ কত মানুষের টাকা জমা থাকে,তাই বলে আমি টাকা আত্মসাত করব।সেরকমে একটি ঘটনা শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার জমি লিজের এক লাখ ৯০ হাজার টাকা আমার কাছে জমা ছিল।প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদের মাঝে দুটি পক্ষ হওয়ায়, মাদরাসার সুপার আসলে তালা দেওয়া হয় অফিসে।সুপারকে টাকা নেওয়ার কথা বলেছি কিন্তু উনি টাকা নিতে রাজি না হয়ে, আমার কাছেই রাখতে বলেন।যখন প্রয়োজন হবে নেওয়া যাবে।

সংবাদ সম্মেলনে,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার ফরিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মুসফিকুর রহমান বাবু,পৌর যুবদলের সদস্য সচিব রেজাউল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু হক,
দপ্তর সম্পাদক হুমায়ুন শেখ ও পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত