ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৪:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১ জানুয়ারি বিকেল ৩ টা থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আজাদী ময়দানে জড়ো হন। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে সেখানে এক র‌্যালীর উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। এসময় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে রেল গেইট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমুখ। 

বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে অনেকেই বাড়ীতে ঘুমাতে পারেনি। মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে থাকা ও জেলের অন্ধকারে ঘানি টানতে হয়েছে। এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব সকল ষড়যন্ত্র রুখে দিতে সকল সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নিহত সকল নেতাকর্মীদের আত্নার শান্তি কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি