ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার শিক্ষাসফর- ২০২৫ অনুষ্ঠিত


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২-১-২০২৫ বিকাল ৬:১৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ১লা জানুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে, সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থকদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়। 

দেশে এবং বিদেশে অত্যন্ত জনপ্রিয় মনোমুগ্ধকর পর্যটন স্পট, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত জাফলং এ, 
জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়। 

দিনব্যাপী এ প্রোগ্রামে জাফলং এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, সালাত আদায়ের পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে হামদ নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন এবং শিক্ষামূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়।

এর আগে যাত্রাপথে সিলেটের গার্ডেন টাওয়ার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন সিলেট মহানগরী পেশাজীবি থানা শাখার আমির এডভোকেট মোঃ ইয়াসিন খান।

পরে জাফলং এর শ্রীপুর পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক জুলফিকার আহমেদ মনি'র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান শাহনুর (ভিডিও বক্তব্য)

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলার জামায়াতের সাবেক সেক্রেটারি ও পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মাওলানা নেছার উদ্দীন (ভিডিও)

আরো বক্তব্য রাখেন, রানীগঞ্জ বাজার তদারক কমিটির সেক্রেটারি ও পেশাজীবি রানীগঞ্জ শাখার সভাপতি মোঃ আবুল কাশেম (ভিডিও বক্তব্য)

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কবির উদ্দিন বলেন- (ভিডিও বক্তব্য)

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি জগন্নাথপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন এনাম, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমেদ, জামায়াতে ইসলামী জগন্নাথপুর পেশাজীবি শাখার টিম সদস্য শামছুল আবেদিন, ফরহাদ হোসেন, ফাহিম আহমেদ সহ জামায়াতে ইসলামীকে সমর্থনকারী বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত