ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাবি শিবিরের সভাপতি হলেন মুহিব, সেক্রেটারি মোস্তাফিজ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩-১-২০২৫ দুপুর ১২:৪৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার  নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিবির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারী মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান। 

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে এক সমাবেশ এ কমিটি গঠন ও ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারী মুস্তাফিজুর রহমান একই সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। 

শিবিরসূত্রে জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহিবুর রহমান মুহিব এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে হিসেবে মনোনয়ন দেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবনির্বাচিত শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত