রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন বিদ্যালয় চত্বরে নামাজ ঘর উদ্বোধন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার ৩রা জানুয়ারি সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ ও ধর্মীয় শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
এতে উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সাবেক উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এস এম সাগর সরকার, আবু হাসেম সরকার, ফিরোজ সরকার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল, চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র দলের নেতা শাহিন সুমন প্রমুখ।
বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার।
এ সময় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ