ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৫:৭

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। 

ডিবির ওসি মো. সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অবিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার এসআই আব্দুল জলিল ভালুকার মেজর ভিটা থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো- আলমগীর হোসেন ওরফে আলী, ঈমাম মেহেদী ওরফে মেহেদী কাজী, মজিবর রহমান ও শফিকুল ইসলাম। 

তিনি ‍আরো জানান, এছাড়া এসআই হাবিবুর রহমান বিভাগীয় নগরীর রেলীর মোড় থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তারা হলো- মো. মোজাম্মেল,  মো. বাবু, তৌকির আহম্মেদ ফয়সাল, তাপস দাস, বিকাশ পণ্ডিত ও রুমান মিয়া। এছাড়াও নগরীর বাঘমার পুরাতন মেডিকেল গেটের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তারা হলো- দেলোয়ার হোসেন ওরফে বেকার ও মো. সোহেল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ওসি সফিকুল ইসলাম আরো জানান, মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। এজন্য স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। এ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান