দালালের খপ্পরে পড়ে ডাসারে যুবকের মৃত্যুর অভিযোগ
দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা পশ্চিম কমলাপুর গ্রামের আসাদ মাতুব্বর (৪০)। সে দীর্ঘ দুই বছর লিবিয়ার অন্ধকার কারাগারে ভয়াবহ অমানবিক নির্যাতন শিকার হয়ে অবশেষে গত ৩১ ডিসেম্বর মারা গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে।
আসাদ মাতুব্বর উপজেলা ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর আঃ হাকিম মাতুব্বরের ছেলে। তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে যায় তার বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী। আজ শুত্রবার দুপুরে নিহতের পরিবার দৈনিক সকালের সময়কে এতথ্য নিশ্চিত করেণ।
ভুক্তভোগী আসাদ মাতুব্বরের ভাই মাসুদ মাতুব্বর ও ছেলে আবির মাতুব্ব বলেন, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝী ইউনিয়নে ঝিকরহাটি গ্রামের মঙ্গল খানের ছেলে রুবেল খান অল্প টাকার বিনিময় লিবিয়া হয়ে অবৈধভাবে সাগর পথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে ওই দালাল রুবেল খানের প্রলোভনে সাড়া দিয়ে আসাদ মাতুব্বর অবৈধ পথে ইতালি যেতে রাজি হন। ইতালি যেতে প্রত্যেক লোককে ৮ লক্ষ করে টাকা দিতে হয় রুবেল খানকে। আসাদ মাতুব্বরকে ইতালি লেওয়ার কথা বলে ২ বছর আগে লিবিয়া নিয়ে যায় দালাল রুবেন খান। তাকে লিবিয়া পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় অন্ধকার এক কারাগারে। সেখানে বসে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে আসাদের পরিবারকে টাকা পাঠাতে বলতো দালাল রুবেল। এই পর্যন্ত আসাদ মাতুব্বরের পরিবারের কাছ থেকে মোট ৪৩ লক্ষ টাকা নেয় রুবেল। হঠাৎ গত ৩১ ডিসেম্বর লিবিয়ার দালাল রুবেল ফোন দিয়ে বলে আসাদ মাতুব্বর মারা গেছে। আমরা লাশ কবর দিয়ে দিছি।
তবে নিহতের ছেলে আবিরের দাবি, আমার বাবা আসাদ মাতুব্বরের লাশ ফেরত চাই। দালাল রুবেলের ফাঁসি চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রুবেল খানকে ফোন করে পাওয়া যায়নি এবং বাড়ি তালাবদ্ধ পাওয় যায়।
স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আসাদের মৃত্যুর খবরে আমাদের পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে। আমরা দালাল রুবেলের বিচার চাই।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied